রসিক দুলের পায়ের ধুলা কারও কাছে এত মূল্যবান হতে পারে এ কথা ভেবে রসিক হতবুদ্ধির মতাে দাঁড়িয়ে রইল।
কাঙালীর মা মৃত্যুশয্যায় তার স্বামীর পায়ের ধুলা নিতে চেয়েছে। তাই অভাগী সন্তান কাঙালীকে দিয়ে তাকে অন্য গ্রাম থেকে ডেকে পাঠায়। অভাগীর যখন আর জ্ঞান নেই তখন তার স্বামী রসিক সেখানে উপস্থিত হয়। অভাগীকে সারা জীবন সে অবজ্ঞা করেছে, অথচ তার পায়ের ধুলার জন্য অভাগী তাকে স্মরণ করে। পৃথিবীতে তার পায়ের ধুলারও যে কারও প্রয়ােজন আছে এ কথা তার কল্পনাতীত। তাই মৃত্যুপথযাত্রী অভাগীর অবশ হাত পায়ের ধুলা নিতে গেলে সে হতবুদ্ধির মতাে দাঁড়িয়ে রইল।
সারকথা : কাঙালীর মা রসিকের পায়ের ধুলা নিতে গেলে সে হতবুদ্ধির মতাে দাঁড়িয়ে রইল।
বঞ্চিত ও অবহেলিত হওয়ার দিক থেকে উদ্দীপকের গফুর চরিত্রটি 'অভাগীর স্বর্গ গল্পের কাঙালী চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ।
দরিদ্রের দুঃখ-কষ্ট, ক্রন্দন ধনীর কানে গিয়ে পৌছায় না। ধনীরা দরিদ্রদের অবহেলা করে দূরে সরিয়ে রাখে, তাদের বঞ্চিত করে। এতে দরিদ্রের যন্ত্রণা আরও বাড়ে এবং এই বঞ্না নিয়েই তাদের বেঁচে থাকতে হয়। 'অভাগীর স্বর্গ গল্পে কাঙালী সমাজে প্রচলিত নীচ জাতের মানুষ বলে তাকে নিগৃহীত হতে হয়েছে। মায়ের অন্তে্যষ্টিক্রিয়া সম্পাদনের জন্য বেল গাছটি চাইতে গিয়ে জমিদারের লােকজন কর্তৃক সে অত্যাচারিত হয়েছে। বিনা অপরাধে সে মার খেয়েছে জমিদারের কর্মচারীর হাতে। নীচ জাতের বলে তার স্পর্শ থেকে বাঁচতে তাকে দূর দূর করেছে তারা। উদ্দীপকের গফুরও দরিদ্র বলে অবহেলিত, বঞ্চিত হয়েছে। অন্যদিকে মুসলিম বলে ব্রাহ্মণ সম্প্রদায়ের তর্করত্ন তাকে অস্পৃশ্য জ্ঞান করেছে। এই যে অবহেলা, বঞ্না, অস্পৃশ্য হওয়ার যন্ত্রণা এসব দিক থেকেই গফুর চরিত্রটি কাঙালী চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ।
সারকথা : গফুর এবং কাঙালী উভয়েই উঁচু শ্রেণি দ্বারা শােষিত, নির্যাতিত।
নিষ্ঠুরতা এবং কুলগর্বে উদ্দীপকের তর্করত্ন 'অভাগীর স্বর্গ গল্পের অধর রায়ের সার্থক প্রতিনিধি।
এক সময় বাঙালি হিন্দ সমাজে জাতবৈষম্য প্রবল আকার ধারণ করেছিল। সমাজে প্রচলিত ব্যবস্থায় উঁচু জাতের মানুষরা নীচ জাতের মানুষদের ঘৃণা করত। তারা তাদের স্পর্শকেও অপবিত্র মনে করত। অভাগীর স্বর্গ গল্পে এই অস্পৃশ্যতার চিত্র পাই গােমস্তা অধর রায়ের আচরণে। কাঙালী দুলের ছেলে বলে সে যেখানে দাঁড়িয়েছিল সেখানটাতে গােবরজল ছিটিয়ে দিতে বলে সে। এখানেই শেষ নয়, দরিদ্র কাঙালী সামান্য একটা গাছ চাইতে এসে তাকে মার খেয়ে শূন্য হাতে ফিরতে হয়েছে। উদ্দীপকের গফুরও অস্পৃশ্যতার শিকার হয়েছে। ধনী ব্রাহ্মণ তর্করত্নের কাছে সামান্য খড় চেয়ে সে ব্যর্থ হয়েছে। গফুরের দুঃখে তর্করত্নের হৃদয় গলেনি, বরং তার নিষ্ঠুরতাই এতে প্রবলভাবে প্রকাশিত হয়েছে।
তর্করত্ন এবং অধর রায় উভয়ই ধনী, নিষ্ঠুর এবং কুলগর্বে গর্বিত। এ কারণেই গফুর ও কাঙালীর মতাে দরিদ্র-অসহায় মানুষেরা তাদের দ্বারা অবহেলিত-অত্যাচারিত হয়। এ দিক থেকে উদ্দীপকের তর্করত্ন 'অভাগীর স্বর্গ গল্পের অধর রায়ের সার্থক প্রতিনিধি।
সারকথা : নিষ্ঠুরতা এবং কুলগর্বের দিক থেকে তর্করত্ন অধর রায়ের সার্থক প্রতিনিধি।
Rosik stood stunned, thinking that the dust on the feet of Rosik's pendant could be so valuable to someone.
Kangali's mother wanted to take the dust of her husband's feet on his death bed. So the unfortunate child called Kangali and sent him from another village. When the unfortunate no longer has knowledge, her husband Rasik appears there. He despises the unfortunate all his life, while the unfortunate remembers him for the dust of his feet. It is unimaginable that anyone in the world needs the dust of his feet. So he stood stunned when he went to take the dust of the hands and feet of the unfortunate person on the way to death.
Summary : Kangali's mother went to take the dust of Rasik's feet and she stood stunned.
In terms of deprivation and neglect, Uddipak's character of Gafur is similar to that of Kangali in the story of the unfortunate paradise.
The sorrows of the poor do not reach the ears of the rich. The rich neglect the poor and keep them away, depriving them. This adds to the suffering of the poor and they have to survive on this banna. In the story of the unfortunate paradise, he had to be persecuted as a low caste person prevalent in the Kangali society. He was tortured by the zamindar's Lakjan when he went to ask for the bell tree for his mother's funeral. He was beaten by the zamindar's employee without any crime. They have removed him to avoid his touch as he is a low caste. Gafur of Uddipak has also been neglected and deprived as he is poor. On the other hand, the argument of the Brahmin community that he is a Muslim has made him untouchable. The character of Gafur is similar to the character of Kangali in all these aspects of neglect, suffering and the pain of being untouchable.
Summary : Both Gafur and Kangali are oppressed by the upper class.
The argument of the stimulus of cruelty and arrogance is a successful representation of the verdict of the unfortunate.
At one time caste discrimination was rampant in Bengali Hindu society. In the conventional system of the society, the upper castes hated the lower castes. They also considered their touch unclean. The image of this untouchability is found in the story of the unfortunate paradise in the behavior of Gamsta Adhar Roy He said that he was the son of Kangali Dul and asked him to sprinkle gaber water on the place where he was standing. This is not the end, poor Kangali came to ask for a little tree and had to return empty-handed after being beaten. Gafur of Uddipak has also been a victim of untouchability. He has failed to ask the rich Brahmin Tarkaratna for a little straw. Argument's heart did not melt in Gafur's grief, but his cruelty was strongly expressed in it.
Tarkaratna and Adhar Roy are both rich, cruel and proud of their family. That is why, according to Gafur and Kangali, poor and helpless people are neglected and oppressed by them. In this respect, Uddipak's argument is a successful representation of Adhar Roy's story of the unfortunate's paradise.
Summary : Tarkaratna is a successful representative of Adhar Roy in terms of cruelty and arrogance.
0 Comments